1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের হিজলায় একাধিক মামলার আসামী শাহান শাহ কারাগারে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের হিজলায় একাধিক মামলার আসামী শাহান শাহ কারাগারে

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131104

নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলায় ভুক্তভোগী মোঃ বশির আহমেদের ভোগ দখলীয় ৩ শতাংশ সম্পত্তি ভূমিদস্যু শাহান শাহ ও নায়েব আব্দুল কুদ্দুস অবৈধভাবে দখল করিলে তাদের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিগত ৩০/০৭/ ২৪ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত ২২ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালত আসামি শাহান শাহাকে কারাগারে প্রেরণ করেন ও অন্য আসামী নায়েব আব্দুল কুদ্দুসকে বয়সজনীত কারণে অস্থায়ী জামিন দেন । অভিযুক্ত আসামি শাহান শাহর বিরুদ্ধে উক্ত মামলা ছাড়াও বিভিন্ন আরো ৭ টি মামলা রয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ বশির আহমেদ বলেন, অভিযুক্ত শাহান শাহ ও নায়েব আব্দুল কুদ্দুস আমার ক্রয়কৃত ভোগ দখলিয় সম্পত্তিতে একাধিকবার অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এতে আমি নিরুপায় হয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করিলে বিষয়টি নিষ্পত্তির জন্য ভূমি অফিস থেকে একজন সার্ভেয়ার সরজমিনে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করলে অভিযুক্তদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ডে ব্যর্থ হন ।

পরবর্তীতে স্থানীয়ভাবে বহুবার মীমাংসা হলেও অভিযুক্ত ভূমি দস্যুরা নিজেদের ক্ষমতার জোরে আমার ভোগ দখলিয় সম্পত্তি অন্যয়ভাবে দখল করতে আসে। এতে আমি বাধা দিলে ঘটনার দিন ২০/ ০৭/ ২৪ ইং তারিখে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে বলে এই জমিতে আসলে আমাকে মেরে ফেলবে। তারপর আমার জমিতে জোরপূর্বক অবৈধভাবে আমার সীমানা প্রাচীর ও সাইনবোর্ড নষ্ট করিয়া ব্যাপক ক্ষতি সাধন করে। অভিযুক্ত ব্যাক্তিরা এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও মানুষের জায়গা জমি দখল করতে সর্বদা সচেষ্ট থাকে। এছাড়াও মামলার তদন্ত প্রতিবেদনে তাদের ভূমিদস্যুতার প্রমান মিলেছে।

পরবর্তীতে আমার নিজের জিবনের নিরাপত্তার স্বার্থে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং সি আর ১৬০। আমার দায়েরকৃত মামলায় অভিযুক্ত ভূমিদস্য শাহান শাহকে কারাগারে প্রেরনে আমি মহামান্য আদালতের নিকট কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ