1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পলাশপুরের মোহাম্মদপুরে দা পলাশের রাম রাজত্ব  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পলাশপুরের মোহাম্মদপুরে দা পলাশের রাম রাজত্ব 

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মদপুরে স্থানীয় বাদশা হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার ওরফে দা পলাশের মাদক বানিজ্য, নারীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, আমাদের এলাকা মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন বিধায় পুলিশের নিয়মিত কোন টহল থাকে না। আর যদি কখনো পুলিশ অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে এই এলাকায় আসে, তাহলে মাদকসেবী এবং ব্যাবসায়ীরা কীর্তনখোলা নদীর পাড় থেকে সুকৌশলে পালিয়ে যায়। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পলাশ এবং অন্যান্য মাদক ব্যাবষায়ীরা গভীর রাত পর্যন্ত মাদকের কেনাবেচা চালিয়ে থাকেন।তাদের বিভিন্ন মুখি অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে সাধারণ বাসিন্দারা। তাই ভয়ে কেউ মুখ খুলে না। এদের অত্যাচার থেকে রেহাই পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও কোন প্রতিকার পাননি তারা।এদিকে, গতকাল শুক্রবার ভোররাতে স্থানীয় বাসিন্দা আ: রহমান খলিফার পুত্র সুমন খলিফা গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে সকাল আনুমানিক ৬ টার দিকে তার বাসায় প্রবেশ করে পলাশ ওরফে দা পলাশ সুমনের স্ত্রী মিতালির শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মিতালি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসায় পলাশ ওরফে দা পলাশ দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মিতালির স্বামী সুমন শরীফ বাদী হয়ে বিএমপির কাউনিয়া থানায় একটি এজাহার দায়ের করে। বিষয়টি নিয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিসাদ জানান,ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ