1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর "ট্রাশ টু ট্রেসার"র এক্সিবিশন অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর “ট্রাশ টু ট্রেসার”র এক্সিবিশন অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর অন্যতম সফল কর্মসূচি “ট্রাশ টু ট্রেসার” এর এক্সিবিশন বরিশাল নগরীর ৩০ গোডাউ উদ্ভোদন করা হয় ১১ মে রবিবার । জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এই এক্সিবিশন শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অফিসার, বরিশাল সহ সহচরী সংগঠনের স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় জনগণ।

উল্লেখ্য যে, গত দুই বছরের বেশি সময় ধরে সহচরী সংগঠনের “ট্রাশ টু ট্রেসার “প্রোজেক্ট চলমান। ২০২৩ সালে সচেতনতামুলক র‍্যালি আয়োজনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয় বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে ১০ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনি যাতে অংশগ্রহণ করে ওই এলাকার সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী।
একমাস ব্যাপী ট্রেইনিং এর মাধ্যমে এই কিশোর-কিশোরীদের শেখানো হয় যে কিভাবে অপ্রয়োজনীয় প্লাস্টিক পন্য বিভিন্ন দরকারি জিনিসে রূপান্তরিত হয়। এরই ধারাবাহিকতায় তাদের তৈরি পন্য বাজারজাত করা হয় এবং বরিশাল শহরের বিভিন্ন মেলায় এইসব পন্য প্রদর্শিত হয়। বিক্রয় থেকে প্রাপ্ত লভ্যাংশের এক অংশ দিয়ে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী সরবরাহ করা হয় এবং অন্য অংশ তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হয়।

সহচরীর স্বেচ্ছাসেবীগন মনে করেন আজকে উদবোধনকৃত এই এক্সিবিশনটি চলমান থাকলে এর মাধ্যমে বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে এবং তাদের সাবলম্বী করে গড়ে তোলাও সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ