1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাবেক মেয়র গিয়াসের দুর্নীতি অনুসন্ধানে দুদক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাবেক মেয়র গিয়াসের দুর্নীতি অনুসন্ধানে দুদক

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংস্থাটির বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে অভিযোগ অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে শনিবার সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

দুদকে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

যার মধ্যে রয়েছে, ভুয়া বিল ভাউচার তৈরি করে পৌরসভায় সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে চাকরি দেওয়াসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ।

অন্যদিকে অভিযোগে গিয়াস ও তার পরিবারের নামে ঢাকার মোহাম্মদপুর ও উত্তরায় বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি, উজিরপুর বন্দর পোস্ট অফিসের সামনে সরকারি জমিতে বাড়ি নির্মাণ, উজিরপুর থানার সাতলা বিল ও সন্ধ্যা নদীর চরসহ বিভিন্ন মৌজায় ১০ একর জমি থাকার কথা উল্লেখ রয়েছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে ভারতেও বাড়ি কিনেছেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ