1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আওয়ামী কর্মীদের হামলায় শ্রমিকদল নেতা আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আওয়ামী কর্মীদের হামলায় শ্রমিকদল নেতা আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৪৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের হামলায় মাহেন্দ্রা চালক শ্রমিক দল নেতা আহত । আহত শ্রমিক উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় হামলার ঘটনা ঘটে । আহত ও স্হানীয় সূত্রে জানাযায় শ্রমিক দল নেতা আব্দুস ছালাম ভবানীপুর কলেজের সামনে থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে যাবার সময় মুন্সী বাড়ির সামনে গেলে আওয়ামীলীগের দোষর, দূর্নীতিবাজ সাবেক এমপি মো: শাহআলম এর মামাতো ভাই আওয়ামীলীগের সদস্য মো: কামাল মুন্সীর নেতৃত্বে তার আপন ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: কালাম মুন্সী ও তার পুত্র আওয়ামীলীগ নেতা মো: সজল মুন্সী সহ সন্ত্রাসীরা মারধর করে গুরুতর আহত করে এবং ২৭ শত টাকা লুট করে নিয়ে যায়।আহত শ্রমিককে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শ্রমিক দল নেতা মো: আব্দুস ছালাম জানান ভ্যানে করে যাবার সময় কালাম মুন্সী ও সজল মুন্সী ভ্যান থামিয়ে বলে বিএনপি কর এবং আওয়ামীলীগের নেতা কর্মিদের গালাগালি কর এই বলে মারধর শুরু করে । তিনি আরো বলেন ১৮ সালে সংসদ নির্বাচনের সময় ওটরা ইউনিয়নের বিএনপির নির্বাচনী অফিস তালা মেরে ছিল কামাল মুন্সী,কালাম মুন্সী, সজল মুন্সী সহ বাড়ির লোকজন ও নামধারী আওয়ামীলীগের নেতা কর্মিরা। হামলায় আহতর ঘটনায় থানায় কোন মামলা হয়নি, মামলার প্রস্ততি চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ