1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিপুল পরিমাণ জালনোটসহ র‍্যাবের হাতে আটক ০২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিপুল পরিমাণ জালনোটসহ র‍্যাবের হাতে আটক ০২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বিভিন্ন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, প্রতারকচক্র, মাদক ও চোরাচালান রোধে র‌্যাব অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে শৃংখলা বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

কিছু অসাধু ব্যক্তি জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবারাহ করে যাচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, গত ০৭ মে ২০২৫ তারিখ ১৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল মহানগরের বন্দর থানাধীন কর্নকাঠি গ্রামের বড় মোল্লা বাড়ী সড়কে কতিপয় ব্যক্তি জাল টাকার নোট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি একই তারিখ ১৩.৩০ ঘটিকার সময় কৌশলগতভাবে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ মিজান হাওলাদার(১৯), পিতা-মোঃ লাল মিয়া, সাং-চরকাউয়া, থানা-বন্দর, জেলা-বরিশাল, ২। মোঃ নাঈম হোসেন (২৫), পিতা-মোঃ ফরিদ হোসেন, সাং- লেবুবুনিয়া, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি’ বলে জানায়। জিজ্ঞাসাবাদে ধৃত ০১ নং অভিযুক্ত মোঃ মিজান হাওলাদার স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জানায় সে এক লক্ষ জাল টাকার নোট ০২ নং অভিযুক্ত মোঃ নাঈম হোসেন এর নিকট নগদ বিশ হাজারে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। এসময় তাদের তল্লাশীর মাধ্যমে অভিযুক্ত মোঃ মিজান হাওলাদারের সাথে থাকা স্কুল ব্যাগ হতে ১,০০০০০.০০ (এক লক্ষ) জাল টাকার নোট উদ্ধার করে। জাল নোট উদ্ধারের পর অভিযুক্ত মোঃ মিজান হাওলাদার স্বীকার করে যে, তিনি নিজ বাড়িতে জাল টাকা উৎপাদন করেন। তার স্বীকারোক্তিমতে একই তারিখ ১৪৪০ ঘটিকায় বরিশাল মহানগরের বন্দর থানধীন চরকাউয়া গ্রামে অভিযুক্তের বসত বাড়ির চারচালা টিনের ঘর থেকে আরোও ১,৮৫,৩১৫.০০ (এক লক্ষ পঁচাশি হাজার তিনশত পনের) বিভিন্ন টাকার জাল নোট, জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ০১টি প্রিন্টার, ০১ টি ল্যাপটপ, ০৪ বোতল প্রিন্টারের কালি, ০১ টি মডেম, ০৩ প্রকার আঠার কৌটা, কয়েকটি ক্যাবলসহ কয়েক প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বরিশাল মহানগরের বন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলমান। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ