
নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ৯ মাস পার হলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–১–এর নিচতলায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন, যা বেলা ২টা পর্যন্ত চলে।আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— “যে ভিসিরে পাই না, সেই ভিসিরে চাই না””দফা এক, দাবি এক—স্বৈরাচার ভিসির পদত্যাগ”, নয় মাস চলে গেল, উন্নয়নের কী হলো?”ইত্যাদি।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বরিশাল–কুয়াকাটা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন, যা ক্যাম্পাস ঘুরে এসে প্রশাসনিক ভবনের নিচে শেষ। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা শাটডাউন করা
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পক্ষপাতমূলকভাবে শিক্ষক নিয়োগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের দেওয়া ২২ দফা দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া আন্দোলন দমনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা।
আন্দোলনকারীরা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।