1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত এক জেলে বরিশালের হিজলায় আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে মেঘনা নদীতে মাছ ধরার সময় এক জেলে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ইয়ানুর বেগম (৩০), চর কুশুরিয়া গ্রামের বাসিন্দা ও হাবিব মাঝির স্ত্রী। আহত জেলে জাকির হোসেন (২৪), হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও খলিল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন ইয়ানুর বেগম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন জেলে জাকির হোসেন। সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতজনিত দুর্ঘটনা বাড়ছে, তাই জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ