1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবিতে আভাস'র উদ্যোগে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবিতে আভাস’র উদ্যোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ২৩ এপ্রিল সকাল ১০ টায় বরিশালে আভাস-এর আয়োজনে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বক্তব্য রাখেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ-এর সদস্যরা, যারা দেশের লক্ষ লক্ষ গৃহকর্মীর পক্ষ থেকে তাদের “শ্রমিক” হিসেবে আইনগত স্বীকৃতি এবং সুরক্ষার দাবি জানান।

বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডে আভাস গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে , যার নাম –ইনশিউরিং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইন বরিশাল সিটি কর্পোরেশন আন্ডার ইডব্লিউসিএসএ। এর অর্থায়নে আছে অক্সফাম এবং সহ-অর্থায়নে ইউরোপিয় ইউনিয়ন।

জুন ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে , গৃহকর্মীদের জন্য এসোসিয়েশন গঠন করা হয় যার নাম “অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ” এবং তাদের নেতৃত্ব প্রদানের প্রশিক্ষন দেয়া হয়।

বক্তারা জানান, গৃহকর্মীরা প্রতিদিন ঘরের কাজ করে সমাজের একটি অপরিহার্য অংশ হিসেবে অবদান রাখলেও, তারা এখনো শ্রমিক হিসেবে আইনি স্বীকৃতি থেকে বঞ্চিত। তারা ন্যূনতম বেতন, কাজের সময়, বিশ্রাম, নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যসেবা—এই সব মৌলিক অধিকার থেকে বাদ পড়েছেন।আজকের প্রেস কনফারেন্স এ, অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ এর সভাপতি শিউলী জামান মুল বক্তব্য উপস্থাপন করেন।

এই প্রেক্ষিতে নিম্নলিখিত দাবি উত্থাপন করেন: ১. গৃহকর্মীদেরকে, বাংলাদেশ শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যেন শ্রমিক হিসেবে অধিকারগুলো রক্ষা করা যায়।
২. সকলের জন্য একটি ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক এবং সময় অনুযায়ী সঠিক পারিশ্রমিক নিশ্চিত করা হোক।
৩. গৃহকর্মীদের কাজের পরিবেশে নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
৪. নির্দিষ্ট সময় পর বিশ্রাম এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা হোক।
৫. গৃহকর্মীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শোষণ বা নির্যাতন বন্ধ করা হোক এবং তাদের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করা হোক।
৬। লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মীদের নিয়োগ সম্পন্ন করা হোক যাতে কর্মক্ষেত্রে গৃহকর্মী অথবা গৃহকর্তার মাঝে অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।

অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ-এর নেতৃবৃন্দ বলেন, “আমরা কাজ করি, আয় করি, কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃতি নেই। আমরা চাই সম্মান, ন্যায্যতা এবং সুরক্ষা।” আভাসের নির্বার্হী পরিচালক রহিমা সুলতানা কাজল- বলেন, এই স্বীকৃতি শুধু গৃহকর্মীদের মর্যাদা বৃদ্ধি করবে না, বরং দেশের শ্রম বাজারকে আরও মানবিক ও সমতাভিত্তিক করবে।
এছাড়াও আভাস-এর পক্ষ থেকে জানানো হয়, এই দাবিগুলো বাস্তবায়িত হলে গৃহকর্মীদের জীবনমান উন্নত হবে এবং তারা শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাবেন। আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন করে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অধিকার নিশ্চিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ