
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার বি.এন.খান ডিগ্রী কলেজের উদ্যোগে ব্যাপক আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ ইং উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৬ এপ্রিল বুধবার সকাল ৯টায় বি.এন. খান ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক মোঃ মাঈনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, বি.এন.খান ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান নয়ন, বি,এন,খান, ডিগ্রি কলেজের সাবেক সদস্য এ্যাড: মো:আমির হোসেন মিয়া । উপস্থিত ছিলেন উজিরপুর বন্দর কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার,প্রবীন বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব বি.এন.খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন,জুলাই ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শপথ বাক্য পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।