1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কর্মমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপত্তায় র‍্যাব-৮ এর তৎপরতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কর্মমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপত্তায় র‍্যাব-৮ এর তৎপরতা

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ঈদে ছুটি উপভোগ করতে ঘরে ফেরা মানুষের আনন্দকে অটুট রাখার জন্য যাত্রা পথে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-৮ বরিশালের পক্ষ থেকে নথুল্লাবাদ বাস স্টেশনে একটি সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে বরিশাল সদর এবং বরিশালের বাইরে গমনাগমনকারী যাত্রীদের স্বস্তিময় যাত্রা নিশ্চিত করার জন্য র‌্যাব-৮ এর সদস্যগণ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। বাস মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক ছয়শত এর উপরে বাস ঈদ উপলক্ষে যাতায়াত করছে এবং প্রায় ৩০ হাজার কর্মমুখী মানুষ বরিশাল হতে গমনাগমন করছে। এই বিশাল কর্মযজ্ঞকে স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে র‌্যাব-৮ নিম্নলিখিত কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা টেকেরহাট থেকে পটুয়াখালী পর্যন্ত প্রতি রাতে লিংক পেট্রোলের মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা।

লঞ্চঘাট, ফেরিঘাট এবং বাস টার্মিনালসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা।

যাত্রা পথে মলম পার্টি, ছিনতাইকারী ডাকাতি এবং শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারীদের হাত থেকে সাধারণ জনগণকে নিরাপদে রাখার জন্য টহল কার্যক্রম সম্পন্ন করা।

নথুল্লাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে চালকদেরকে বিশেষ ব্রিফিং এর ব্যবস্থা করণ, যাতে যাত্রাপথে নিরাপদ ও দুর্ঘটনা মুক্তভাবে চলাচল করতে চালকগণ সচেতন থাকেন।

যাত্রীগনের স্বস্তি সহ যাত্রা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার জন্য কার্যক্রম অব্যাহত রাখা।

নাগরিক দায়িত্ব হিসেবে নথুল্লাবাদ ও রুপাতলী সহ বিভিন্ন যানজট প্রবন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ