
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে করেছে বলে অভিযোগ পাওয়াগেছে । ৪ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মশাং গ্রামের মোঃ রাব্বির স্ত্রী এক সন্তানের জননী নিশি বেগম (২০) মশাং বাজারের দক্ষিণ পার্শ্বে মোঃ শহীদ এর ভাড়া বাসা টিনসেট ঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে । পরিবারের লোকজন নিশি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয় । এরপর গৃহবধূর স্বামী ঝুলন্ত লাশ নিচে নামায় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ও এসআই তারেকসহ পুলিশের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায় নিশি বেগমের তার স্বামী মোঃ রাব্বির সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এরই প্রেক্ষিতে স্বামীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। নিশি বেগমের স্বামী মোঃ রাব্বি মশাং এলাকায় বেকারীর সেলসম্যানের কাজ করে। তাদের দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় শিশুটি তার নানীর কাছে ছিলো। আরো জানা যায় রাব্বি দুইটি বিবাহ করে। নিশি বেগম তার বড় স্ত্রী। এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।