
বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল): বরিশাল বাকেরগঞ্জে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে উপলক্ষে ব্যাতিক্রমী ও মানবিক আচরণের কারণে সকল মহলের প্রশংসায় ভাসছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ ছেড়ে মুক্তিযুদ্ধের কাতারে বসে অনুষ্ঠান পরিচালনা করলেন ইউএনও রুমানা আফরোজ । স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এমন সুন্দর আয়োজন ও মানবিক আচরণে অনেকেই মন্তব্য করছেন
মনে হয় এই প্রথম বাকেরগঞ্জ ও বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বাকেরগঞ্জ উপজেলার মানুষ ,সাধারণত সরকারি অনুষ্ঠানে বা জাতীয় অনুষ্ঠানে দেখা যায় সরকারি কর্মকর্তাদের মঞ্চে বসে আলোচনা করতে । এবার এর ব্যতিক্রম হল বাকেরগঞ্জ উপজেলায়।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের।
বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রুমানা আফরোজ কে দেখা যায়
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করতে, তিনি মঞ্চ থেকে নেমে সকল বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের বরণ করে , রুমানা আফরোজ নিজে মুক্তি যোদ্ধাদের সাথে একই কাতারে বসেন। বাকেরগঞ্জ সহ দেশের মুক্তিযোদ্ধার ইতিহাস শুনছেন ও বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ নিয়েছেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন করেন। ইউএনও রুমানা আফরোজ বলেন মুক্তিযোদ্ধাদের সাথে বসে নিজেকে অনেক গর্বিত মনে হয়, ও নিজেকে সার্থক মনে হয়। তারা সবাই আমার বাবার বয়সী। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন এক বাংলাদেশ পেয়েছি আমরা, বীরাঙ্গনা নারীদের জন্য আমরা পেয়েছি নারীর ক্ষমতা।
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের কাছ থেকে শোনা যাচ্ছে, বিগত দিনে যে কর্মকর্তাগণ আসছেন তারা সকলেই দূরত্ব বজায় রেখে চলছেন, এবার এই ব্যতিক্রমী উদ্যোগে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা যোদ্ধাদেরর পরিবারের সদস্য অনেক খুশি, সকল সরকারি অফিসার মঞ্চ থেকে নেমে আমাদের সাথে বসে।
আমাদের মনের কথা মনোযোগ সহকারে শুনছে, তাতে আমরা অনেকটাই আনন্দিত।
এ আলোচনায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার,বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন , মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা।