1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যৌথ অভিযানে ৩০৬০ কেজি জাটকাসহ তিন ব্যাবসায়ী আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যৌথ অভিযানে ৩০৬০ কেজি জাটকাসহ তিন ব্যাবসায়ী আটক

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকায় জাটকা আহরণ করে বাজারজাত করে আসছে, ইলিশ এর প্রজনন, সংরক্ষণ ও বিপননে ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

র‌্যাব -৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , বরিশাল জেলার কোতয়ালি থানার দপদপিয়া টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জাটকা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারজাত করা হচ্ছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী ও জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, বরিশাল এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে ২২ মার্চ ২০২৫ ইং সময় আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় বরিশালের কোতয়ালী থানাধীন দপদপিয়া টোল প্লাজা এলাকা থেকে জাটকা বাজারজাতকরণের সময় ০৩ জন নিষিদ্ধ জাটকা ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৩০৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত প্রত্যেককে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথকভাবে ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয় ।

পরবর্তীতে, মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ