
নিউজ ডেস্ক: দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ ২১ মার্চ ২০২৫ ইং ২০ রমজান শুক্রবার দুপুর ৩ ঘটিকায় বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়ক এলাকায় অবস্থিত , শান্তি প্রিয় যুবসমাজ, নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০০ অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছেন এই সংগঠন টি গত ৫ বছর ধরে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতে আরো বড় পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলেন যুবসমাজ গন এসময় সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।