1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের কর্ণকাঠিতে রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণের মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের কর্ণকাঠিতে রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

রবিউল ইসলাম রবি, বরিশাল ব্যুরো ॥ দাবি শুধু একটাই- দ্রুত রাস্তার সংস্কার চাই। মুখরিত এই স্লোগান নিয়ে বরিশালের স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশনিয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি চৌমাথা বাজার সংলগ্ন রানির হাট টু সিদ্দিক বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্ণকাঠি, চর আইচা, চরাদি, চরক রঞ্জী, দিয়ার চর, হলতা সহ ১০ গ্রামের প্রায় ৫শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। স্থানীয়রা জানান, বিগত ২/৪ বছর যাবৎ এই রাস্তার বেহাল দশায় চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। প্রায় অর্ধলক্ষ মানুষ যাতায়াত করে এই রাস্তা এই রাস্তা দিয়ে অর্ধশতাধিক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী চলাচল করে। চিকিৎসার জন্য এই রাস্তা দিয়েই বরিশাল শহরে নিয়ে যেতে হয় অত্র এলাকার সকল রোগী। রাস্তার এই বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ স্থানীয় জনগণ। বহু প্রতিক্ষার পরে গত ২০২৪ সালের অক্টোবর মাসে শুরু হয় এ রাস্তা সংস্কারের কাজ। কিন্তু ৫/৬ মাস অতিক্রম হলেও আশানুরূপ কাজ হয়নি এ ব্যস্ততম রাস্তাটির। রাস্তার দুপাশ খুড়ে চরম ভোগান্তির সৃস্টি করে রেখেছে এই রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে এই চরম দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি পেতে এ রাস্তায় চলাচলরত জনগণ ও অটো চালকরা সম্মিলিতভাবে মানববন্ধন ও র‍্যালির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ সময় উপস্থিত থেকে সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, অতি দ্রুত এ রাস্তার সংস্কার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণকাঠি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, চরাদি ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস তালুকদার, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক, মো. হাসান মাহমুদ টিটু, সমাজসেবক মো. সহিদুল ইসলাম মুন্না, মো. বশির আহম্মেদ প্রমুখ। এ বিষয় রাস্তার ঠিকাদার মো. কালুর সাথে যোগাযোগ করলে তিনি নয় ছয় কথা বলে প্যাঁচ দিয়ে কথা বলেন। উলটো কারা মানববন্ধন করেছে তাদের দেখে নিবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ