
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । উজিরপুর মডেল থানায় মা মরিয়ম বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে । ১৭ মার্চ সোমবার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের মামুন বেপারীর শিশু কন্যা ফাতেমা সুলতানা(৭) কে একই গ্রামের মৃত মজিদ তালুকদারের লম্পট ছেলে রবিউল তালুকদার (৩০) টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি ডাক চিৎকার দিলে লম্পট শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। শিশুটির তার মাকে জানায়। শিশুটি বটতলা নুরানী মাদ্রাসায় দ্বিতীয় জামাতের ছাত্রী। পরিবারের অভিযোগ সূত্রে জানাযায় বিকাল ৩টায় প্রাইভেট পড়তে রাস্তা দিয়ে যাবার সময় লম্পট রবিউল তাকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশে পানের বরজে নিয়ে তার গোপনাঙ্গে হাত দেয়, এবং কু-প্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক চিৎকার দিয়ে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে রবিউলের কথা বলে। এই ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে লম্পট রবিউলের কঠোর বিচারের দাবী জানান বিক্ষুদ্ধ জনতা। অভিযুক্ত লম্পট রবিউল ও তার পরিবারের লোকজন পালিয়ে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে, অভিযোগ পেয়েছি লম্পট রবিউলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে । বিষয়টি একটি প্রভাবশালী মহল ধামাচাপা দিতে পায়তারা চালাচ্ছে বলে জানাগেছে ।