
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,স্বনামধন্য বক্তা ও আলোচক মাওলানা মোঃ আসলাম খান এর জানাজায় মুসল্লীদের ঢল। ১১ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টায় মরহুমের বসতবাড়ির সামনে মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক,বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো হাফিজুর রহমান সিকদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু,কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান খান,মাওলানা সৈয়দ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি,জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। জানাজা নামাজে হাজারো মুসল্লীর সমাগম হয়। উল্লেখ্য ১০ মার্চ সোমবার সকাল সারে ৬ টায় মাওলানা মোঃ আসলাম খান(৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন মহল।