1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোলায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ৩ আসামী র‍্যাবের হাতে গ্রেফতার  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোলায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ৩ আসামী র‍্যাবের হাতে গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

গণমাধ্যমকর্মীগণ (সাংবাদিক) একটি জাতির বিবেক হিসেবে পরিগণিত হন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজে অন্যায়, দুর্নীতি এবং অপরাধ প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করেন।  উক্ত কার্যক্রম পরিচালনাকালে অনেক সংবাদকর্মী বিভিন্ন অপরাধী এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর  আক্রমণের শিকার হন।এ ধরণের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব সর্বদা সচেষ্ট।

গত ০৪-০৩-২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় ভোলা সদর থানাধীন পৌরসভাস্থ শীশমহল গলির খালপাড় রোডে রাস্তার উপর ০১। মোঃ কালিমুল্লাহ (৫০), ০২। মোঃ হাবিবুল্লাহ খোকন (৩৫), উভয় পিতা-মৃত সাদেক মিয়া, সাং-চর ছিফলী, ওয়ার্ড নং-০৩, ০৯নং চরসমাইয়া ইউনিয়ন, ০৩। মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-মালেগো বাড়ী, ০৭নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন, ০৪। মোঃ গোলাম রাব্বি শাকিল (৩৮), পিতা-মৃত শাহে আলম মিয়া, সাং-গাজীপুর রোড, ০৪নং ওয়ার্ড, ভোলা সদর পৌরসভা, সর্ব থানা-সদর, জেলা-ভোলা‘সহ কতিপয় লোকজন তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ নিয়ে হট্টগোল তৈরি করেন। ঘটনাস্থলে উপস্থিত ভোলা প্রকাশ পত্রিকার সম্পাদক বিজয় বাইন এবং ভোলা টাইম পত্রিকার প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজীব)ঘটনার ভিডিও ধারণ এর চেষ্টা করলে  উল্লিখিত ব্যক্তিরা সাংবাদিকদ্বয়কে আক্রমণ ও লাঞ্ছিত করেন। তাদেরকে  হত্যার উদ্দেশ্যে লোহার রড এবং লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম পূর্বক তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান। উক্ত ঘটনা সংক্রান্তে উল্লেখিত ০৩ জন ব্যক্তি সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা রুজু হয়। যার ভোলা সদর মডেল থানা মামলা নং-০৮, তারিখঃ ০৪-০৩-২০২৫ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ পেনাল কোড।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের অধীনস্থ র‌্যাব ক্যাম্প, ভোলা এর একটি আভিযানিক দল অদ্য ০৮-০৩-২০২৫ ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকায় ভোলা জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চরনোয়াবাদ সাকিনের জনৈক কুট্রি কমিশনারের পুরাতন বাড়ী হতে উপরোক্ত ঘটনার সহিত জড়িত মামলার এজাহারনামীয় পলাতক ০২নং আসামী মোঃ হাবিবুল্লাহ খোকন (৩৫) এবং এজাহারনামীয় পলাতক ০৪নং আসামী মোঃ গোলাম রাব্বি শাকিল (৩৮)’দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে, আভিযানিক দলটি পুনরায় অদ্য ০৮-০৩-২৫ ইং তারিখ রাত ০৩:২৫ ঘটিকায় ভোলা জেলার সদর থানাধীন ০৯নং চরসমাইয়া ইউনিয়নের, ০৩নং ওয়ার্ডস্থ চরছিফলি সাকিনের বারেক মাস্টার বাড়ী হতে মামলার এজাহারনামীয় পলাতক ০১নং আসামী মোঃ কালিমুল্লাহ (৫০)কে গ্রেফতার করে। অর্থাৎ র‌্যাবের পৃথক ০২টি অভিযানে উল্লেখিত ০৩ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়। মামলার ঘটনার সহিত জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লিখিত গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ভোলা বরাবর হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ