1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিরোজপুরে জাতীয় ভোটার দিবস পালিত  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিরোজপুরে জাতীয় ভোটার দিবস পালিত 

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

 

বেলাল হোসেন সিকদার: গত ২ই মার্চ পিরোজপুর জেলা প্রশাসক ও পিরোজপুর জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস -২০২৫ পালিত হয়।

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন পিরোজপুর ও জেলা নির্বাচন অফিস পিরোজপুর এর যৌথ উদ্যোগ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উক্ত জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক পিরোজপুরের নেতৃত্বে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এর পর সকাল ১০.৩০ মিনিটের সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান।জেলা প্রশাসক আশরাফুল আলম খান তার প্রধান অতিথির বক্তব্যে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে
বলেন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদসহ সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আমরা সকলে যৌথভাবে কাজ করব। আমার সোনার বাংলাদেশে যাতে আর ভোট বিহীন নির্বাচন না হয় এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এরপরে নতুন ভোটারদের মাঝে এনআইডি কার্ড বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার।

জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল মান্নান জেলা নির্বাচন অফিসার পিরোজপুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ