1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ অবহেলিত ও পিছিয়ে পড়া বরিশালকে সমতার ভিত্তিতে উন্নতির শিখরে নিয়ে যেতে সকলকে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি। প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।
মতবিনিময় সভায় সচিব এএইচএম সফিকুজ্জামান আরো বলেন, অনগ্রসর বরিশালকে এগিয়ে নিতে কিভাবে কাজ করা যায় এজন্য আমি নিজ উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। পদক্ষেপের অংশহিসেবে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত বরিশালের সচিব পদমর্যাদার ৬ জনসহ সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত বরিশালের সন্তানদের একিভূত করে কিভাবে বরিশালের উন্নয়ন করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা কাজ শুরু করেছি।
সচিব বলেন, বরিশালের উন্নয়নে আমরা কোন দান নয়, চাই সমতার ভিত্তিতে উন্নয়ন। অপার সম্ভাবনার বরিশালের সমষ্টিগত উন্নয়নে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে পিছিয়ে পড়া বরিশালকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।
মতবিনিময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রেসক্লাব সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাবের কার্যকরী সংসদের নেতৃবৃন্দের পাশাপাশি সিনিয়র ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ