1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিরোজপুরে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে  বিশেষ সভা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিরোজপুরে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে  বিশেষ সভা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার: পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রাব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভার আয়োজন করা হয়।

গত ২৭ই ফেব্রুয়ারি জেলা প্রশাসন পিরোজপুরের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভা এর আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর জনাব আশরাফুল আলম খান পুলিশ সুপার পিরোজপুর জনাব খান মোহাম্মদ আবু নাসের পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনবৃন্দ।

রমজান মাসে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে টহল অভিযান চালানো হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষার্থে নিয়মিত বাজার মনিটরিং কৃত্রিম পণ্য সংকটরোধ নিত্য প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, মুড়ি, মাছ, মাংস ও কাঁচা বাজারের মূল্য যেন ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে থাকে সভায় সে ব্যাপারে ব্যাবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়।

পাশাপাশি বিক্রেতাগণ যেন ভোক্তাদের সাথে শোভনীয় আচরণ করে এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে সে বিষয়ে আলোচনা করা হয়।
সভার উপস্থিত সকলের সিদ্ধান্ত হল একটাই যে, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সহযোগিতা এবং মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ