1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ৪৭০ কেজি অবৈধ জাটকা মাছ জব্দ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ৪৭০ কেজি অবৈধ জাটকা মাছ জব্দ

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বাংলাদেশের অমূল্য মৎস্য সম্পদ রক্ষার র‍্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তরের একটি যৌথ অভিযানে গতকাল রাত ২ টায় বরিশালের রূপাতলী টোল প্লাজায় প্রায় ৪৭০ কেজি অবৈধ জাটকা মাছ (আনুমানিক মুল্য ১,১৭,৫০০ টাকা) জব্দ করেছে। এসময় অবৈধ জাটকা পাচার কালে সাইফুল প্যাদা (৩২) নামক একজন পাচারকারী গ্রেফতার হয়।

র‍্যাব-৮ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি দেশের অর্থনীতি এবং পরিবেশগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত প্রজাতি জাটকা মাছ এর অবৈধ পরিবহন সম্পর্কিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়।
এই অভিযান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতি র‍্যাব এর অটল প্রতিশ্রুতিকে তুলে ধরে। অবৈধভাবে জাটকা আহরণ এবং পরিবহন বাংলাদেশের ইলিশ মাছের প্রবৃদ্ধির জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
এই অভিযান, অবৈধ মাছ ধরার মত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের চলমান ধারা কে তুলে ধরে যা বাংলাদেশের মৎস্য সম্পদের অবাধ বিচরন, প্রজনন এবং উচ্চ ফলন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশ বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। সমাজের সকল স্তরের নাগরিকের এই মাছ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সকলের জন্যে সহজলভ্য করাই এই অভিজানের মূল লক্ষ।
জব্দকৃত জাটকা, মৎস্য অধিদপ্তরের প্রচলিত নিয়ম অনুসারে নিষ্পত্তি করা হয়। অবৈধ ব্যবসায় জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য কর্তৃপক্ষ তাদের তদন্ত কার্জক্রম চালিয়ে যাচ্ছে।
এই সফল অভিযান মৎস্য আইন প্রয়োগ এবং বাংলাদেশের জলজ সম্পদ রক্ষার জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। র‍্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তর অবৈধ মাছ ধরা রোধ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ