
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ছাত্র সমাজের উদ্যোগে ধর্ষণ, সন্ত্রাস, চাদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৬ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায়, উজিরপুর ছাত্র সমাজের নেতৃত্বে ডাকবাংলোর সামনে থেকে মিছিল শুরু করে ইচলাদী বাসষ্ট্যান্ডে ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র- ছাত্রীরা, দেশে ক্রান্তিকালীন সময়ে ধর্ষন, সন্ত্রাস, চাদাবাজি চলছে তার প্রতিবাদ জানান, এসব রুখতে সবাইকে একতাবদ্ধ থাকার আহবান জানান, মা বোনদের রাস্তায় দলবদ্ধভাবে সতর্ক হয়ে চলার আহবান জানানো হয়।