1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক চুরির অপবাদে শিশু নির্যাতন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক চুরির অপবাদে শিশু নির্যাতন

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ শিশুসহ ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামীলীগ নেতা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শোলক তেঁতুলতলা দিঘিরপাড় সিকদার বাড়ির সামনে ওয়াজ মাহফিলের জন্য টাকা তুলতে গেলে সেখানে উত্তর শোলক গ্রামের শরিফুল ইসলাম সিকদার,সাকিব সিকদার ও মারুফ সরদারকে ওই এলাকার আওয়ামীলীগ নেতা মোঃ শাজাহান সরদার,ইউনুস হাওলাদার, ইসমাইল হাওলাদার,এনামুল ও মতি সরদার মিলে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এরমধ্যে সাকিব সিকদার(১৫) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে । হামলার ঘটনায় লিপি বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হামলাকারীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বিষয়টি নিয়ে এলাকায় মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ