1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জয়শ্রী বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কালিহাতা গ্রামের আবু তালেবের মুদি দোকান,আজিজুল হকের ফার্নিচারের দোকান, ফয়সাল হোসেনের ইজি বাইকের গ্রেজের দোকান, ধলু হোসেনের থাই গ্লাসের দোকান,আল আমিনের মোটরসাইকেলের গ্রেজের দোকান ও কবির হোসেনের রেন্ট-এ কারের দোকানে আগুন লেগে ভস্মিভুত হয়েছে। আশপাশের লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করে এবং উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষনে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায় ভস্মীভূত হয় । এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে অগ্নিকাণ্ডে‌ কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ