1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৫ টি বোমা উদ্ধার,বিএনপি নেতাকর্মিদের বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৫ টি বোমা উদ্ধার,বিএনপি নেতাকর্মিদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগের ডাকা হরতাল সফল করতে নাশকতা কারীরা দুটি ককটেল বিষ্ফোরন ঘটিয়েছে বরিশালের উজিরপুর উপজেলায়। ঘটনাস্থল থেকে ২টি জলন্ত পেট্রোল বোমা ও ৩ টি ককটেল উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা। তাৎক্ষণিক ভাবে আওয়ামীলীগ সন্ত্রাসী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা কর্মিরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলর সোনার বাংলা বাজার সংলগ্ন পূর্ব ধামসর গ্রামে মোল্লাবাড়ির বাগানে দুইটি পেট্রোল বোমা ও ৩ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে দুপুর পোনে দুইটার দিকে দুটি ককটেল বিষ্ফোরন হয় ওই এলাকায়। বিস্ফোরনের শব্দে আতংকিত হয়ে পড়ে এলাকার মানুষ। প্রতক্ষদশী মো: আনোয়ার হোসেন জানান বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে বের মোল্লা বাড়ির বাগানের দিকে আসি। বাগানের দিকে তাকিয়ে দেখি আগুন জলে এরপর ডাক চিৎকার দেই এবং উজিরপুর থানা পুলিশ কে অবহিত করা হয়। তদন্ত অফিসার ইনচার্জ তৌহিদুল কবির ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস এর সহযোগিতায় ২টি জলন্ত পেট্রোল বোমা ও ৩ টি ককটেল উদ্ধার করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আ: রশিদ জানান, ঘটনাস্থলে এসে তারা দুটি পেট্রোল বোমা জলন্ত অবস্থায় পায় এবং আগুন নিয়ন্ত্রণ করে ছড়ানো ছিটানো অবস্থায় টেপ পেচানো ৩টি ককটেল উদ্ধার করে। এ বিষয়ে উজিরপুর থানা তদন্ত কর্মকর্তা তৌহিদুল কবির কাছে যানতে চাইলে তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যাবস্হা প্রক্রিয়া ধীন রয়েছে। এঘটনার পরপরই ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় সোনার বাংলায় আওয়ামীলীগের ডাকা হরতাল বিরোধী মিছিল বের করে বিএনপির নেতা কর্মিরা । মিছিলে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো: মুরাদ রনি, উপজেলা শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক মো: খোকন ডাকুয়া, উপজেলা যুবদলের যুবনেতা সরদার মো: শাহাদুজ্জান কমরেট, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মো:কালাম ফরাজী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মেহেদী হাসান ভুইয়াসহ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ