1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদকসেবীদের হামলায় জখম সাংবাদিক নাদিম - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদকসেবীদের হামলায় জখম সাংবাদিক নাদিম

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক নাদিম মাহমুদকে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নাদিম মাহমুদ বলেন, তাদের এলাকায় নিয়মিতভাবে মাদক সেবন ও বিক্রি করে কতিপয় যুবক শাওন। এলাকায় মাদক বিক্রি করতে একাধিকবার নিষেধ করা হয় তাকে। এতে মাদকসেবী ও বিক্রেতারা ক্ষুদ্ধ হয়।

নাদিম অভিযোগ করে বলেন, এলাকার রাস্তার পাশে প্রসাব করতে বসলে মাদকসেবী শাওন জোমাদ্দার, তুহিন জোমাদ্দার, শাহিন জোমাদ্দার তাদের পিতাঃ সেন্টু জোমাদ্দারসহ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

হামলাকারীরা সাংবাদিক নাদিমকে বেধরকভাবে কুপিয়ে আহত করেছে। খবর পেয়ে পুলিশ আসার পূর্বে হামলাকারীরা পালিয়েছে।

ঘটনাটির বর্ণনা দেয়ার জন্য সাংবাদিক নাদিম মাহমুদ কোতয়ালী মডেল থানায় উপস্থিত হলে অফিসার ইনচার্জ মিজানুর রহমান তাকে চিকিৎসা নেয়ার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হামলাকারী শাওনসহ অন্যদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোন মন্তব্য করবে না।

তবে প্রত্যক্ষদর্শী মামুন জানান সাংবাদিক নাদিমের সাথে শাওনের পরিবারের সাথে হাতাহাতি হয়েছে এতে নাদিম রক্তাক্ত জখম হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ