1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মেজর এম এ জলিল এর ৮৩ তম জন্মবার্ষিকী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মেজর এম এ জলিল এর ৮৩ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯ টার দিকে উজিরপুর মেজর এম এ জলিল নূরানি ও হাফেজি মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল ও মেজর এম এ জলিল এর জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মোঃ আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা ব্যারিস্টার সারাহ জলিল। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাষ্টার), উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,সাবেক কাউন্সিলর আঃ হাকিম সিকদার,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মো: আয়নাল হক, মোঃ হাবিবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন জহির,বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সোহাগ হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মেজর এম এ জলিল মাদ্রাসার শিক্ষক আঃ হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ব্যারিস্টার সারাহ জলিল তার পিতার স্মৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা কালীন সময়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ