
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শিক্ষা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় সরকারি উজিরপুর বারোপাইকা ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু,সাবেক সভাপতি মোঃ মহসিন ফকির,উজিরপুর বিএন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, পৌর যুবদলের সদস্য সচিব মো: হাফিজুর রহমান প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া বিকেল ৪ টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।