1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদ্রাসা ছাত্রকে চুরির মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদ্রাসা ছাত্রকে চুরির মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা ছাত্রকে পরিকল্পিতভাবে চুরি মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানিয়েছেন তারা। বুধবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাদ্রাসা ছাত্রের মা লামিয়া বেগম এ দাবি করেন।

লিখিত বক্তব্যে লামিয়া বেগম বলেন, তার শিশুসন্তান আব্দুর রহিম হরিনাফুলিয়া ডা লতিফা আরিফ ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর হাফিজি বিভাগের ছাত্র। মাদ্রাসা বন্ধ থাকায় গত ২৪ জানুয়ারী বরিশাল কলেজের চ্যাটার্জি লেনের ফুপুর বাসায় বেড়াতে যায়। ওইদিন রাতে সেখান থেকে ডিসি কর্মরত হাসিব হাওলাদার ও তার দুলাভাই দ্বীন ইসলামসহ ৮-১০ জন মিলে আব্দুর রহিমকে উঠিয়ে নিয়ে যায়।

সেখানে নিয়ে অমানবিক ভাবে রহিমকে নির্যাতন করে এবং ছেলেকে প্লাজ দিয়ে আঙ্গুলের নক উঠিয়ে ফেলার চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও রক্তাক্তত্ব জখম করে।

বিষয়টি শোনার পরে রহিমের মা ঘটনা স্থলে গেলে তাকেও নির্যাতন করে এবং পরে তাকে বাসায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। এমনকি আমার ঘর-দরজা ভাংচুর করে। এসময় ৯৯৯ ফোন দিলে পুলিশ উল্টো তার ছেলেকে নিয়ে যায়। পরে ডিসির অফিসের ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসিব হাওলাদার বাদী হয়ে একটি পরিকল্পিত চুরির ঘটনা সাজিয়ে মামলা দেয় (জিআর ৬০/২০২৫) এবং তার ছেলেকে জেল হাজতের মাধ্যমে শিশু কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ করেন।

এ ঘটনার পরে ২৭ জানুয়ারী জামিন পায় শিশু রহিম। এ ঘটনার পর থেকে হাসিব হাওলাদার ক্ষমতার প্রভাবে আব্দুর রহিম এর পরিবার এলাকায় ঢুকতে পারছে না। বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

বিষয়টি জানতে হাসিব হাওলাদারকে ফোন করা হলে তিনি বলেন, চুরির বিষয় স্বীকার করেছে শিশু আব্দুর রহিম। পাশাপাশি চুরির সময় ওই এলাকায় শিশু রহিমকে ঘোরাঘুরি করতে দেখেছেন স্বাক্ষীরা।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে শিশু আব্দুর রহিমকে প্রাথমিকভাবে আটক করে জেলতে পাঠানো হয়েছে। তবে চোরাই কোন মালামাল তার কাছ থেকে পাওয়া যায়নি বলে স্বীকার করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ