1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শোলক ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শোলক ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার শোলকে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৫ জানুয়ারি বিকেল ৩ টায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে শোলক ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ ফকরুল আলম লিটুর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সপন মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল। গঠন মূলক বক্তৃতা করেন শোলক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির জমাদ্দার। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান,আনোয়ার হোসেন মল্লিক। উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী,উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির সরদার,শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আঃ আজিজ মোল্লা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু,কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে তা প্রতিহত করার ঘোষণা দেন। যাতে করে কৃষকের বিপ্লব ঘটে। এছাড়াও তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ