1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র দলিলকৃত জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছে প্রতিপক্ষ প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতা । এ ঘটনায় উজিরপুর সেনা ক্যাম্প ইনচার্জ এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত মোসলেম আলী মোল্লার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার সাথে একই বাড়ির ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সভাপতি আঃ হাকিম মোল্লা গংদের সাথে ৫৪নং হস্তিশুন্ড মৌজায় এসএ ৪৪৮নং খতিয়ানে ৩৭৫/৩৭৬ নং দাগে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৭ নভেম্বর সকাল ১০ টার দিকে আঃ হাকিম মোল্লা, মশিউর রহমান বাবুল,মোঃ মতিউর রহমান মানিক মিলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার দলিল কৃত জমি ও শত লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে পাকা দেয়াল নির্মাণ কার্যক্রম শুরু করে। এতে বাধা দিলে খুন যখমসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে আসলে বিষয়টি স্থানীয় ভাবে শালিষ মিমাংসা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। তবে এ পর্যন্ত বিষয়টি নিয়ে বিরোধ মিমাংসা হয়নি। কোন উপায়ন্তর না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লা সাংবাদিকদের জানান আমাদের কয়েকটি পরিবারের প্রায় শতাধিক লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি এবং আমার দলিলকৃত জমি ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ করছে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম মোল্লা। এছাড়াও উজিরপুর মডেল থানা পুলিশ মিমাংসার কথা বললেও তা মানছে না তারা। এমনকি আমার স্ত্রী ও সন্তানদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে হাকিম মোল্লা গংরা। আমি ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে আমার দলিলকৃত জমি ও সরকারি খাস জমি দখল মুক্ত রাখার লক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ