1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় ও উজিরপুর উপজেলা সাবেক ছাত্রদল নেতা শাহাদুজ্জামান কমরেড সরদার এর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল। ২৪ এর গনঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত আহত সকল যোদ্ধাদের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহমেদ সান্টুর নির্দেশনায় এবং উপজেলা সাবেক ছাত্রদল নেতা শাহাদুজ্জামান কমরেড-এর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে উজিরপুর বন্দরে ঈদগা ময়দানে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাইম সিকদারের সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির হোসেন সরদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা। উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাটসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকে নেতাকর্মীরা উজিরপুর বন্দরে জড়ো হতে থাকে, একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মূক্তি কামনায় দোয়া অনুস্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ