1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে নতুন বই,বিতরণের শুভ উদ্বোধন করেন - ইউএনও আলী সুজা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে নতুন বই,বিতরণের শুভ উদ্বোধন করেন – ইউএনও আলী সুজা

  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২০২৫ সালের ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান জাহিদ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর সহকারী শিক্ষক ও উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ।উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতাকালে প্রধান অতিথি বলেন,কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাও মনোযোগী হতে হবে। সকল অভিভাবকদের তাদের সন্তানদের দিকে প্রতিনিয়ত খেয়াল রাখা প্রয়োজন। যাতে করে শিক্ষার্থীরা শুধু লেখাপড়া আর খেলায় মেতে থাকবে। তাহলেই আজকের শিশুরাই আগামী জাতির পরিচালক হবে। তিনি আরো বলেন শিক্ষার্থীরা তোমরা নতুন বই মুখে চুম্বন করো এবং নাকে নতুন বইয়ের ঘ্রাণ অনুভব করো। তাহলে অনেক ভালো লাগবে। এছাড়াও স্কুলগুলোর সার্বিক খোঁজ খবর নেন তিনি। এদিকে নতুন বই পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ