
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে ১০ গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ণ বাঁশের / সাঁকো ! প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে শতশত শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন । এছাড়াও ১০ গ্রামের সহস্রাধিক মানুষ এ সাঁকো ব্যবহার করে তাদের দৈনন্দিন কর্ম সম্পাদন করেন । সরেজমিন গিয়ে দেখা গেছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর এলাকার জামিয়া কাসেমিয়া মাদ্রাসার পাশে একটি খালের ওপর পাকা সেতু নির্মিত না হওয়ায় ১০ গ্রামের মানুষের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে । সেতু না থাকায় যোগাযোগ সমস্যার কারণে মাদ্রাসা ও এতিমখানায় ৩ শত শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক প্রায় ২ কিলোমিটার ঘুরে মাদ্রাসায় আসা – যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে । সুগন্ধ্যা নদীর সঙ্গে ২০০ ফুট একটি সংযোগ রাজার ব্যার নামে একটি খাল রহমতপুর মাধবপাশা ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে । ওই খালের দুই পাশে পাকা সড়ক থাকলেও পাকা সেতু না থাকায় ওই রাস্তা দিয়ে যানবাহন চলতে ২ কিলোমিটার পথ ঘুরে ১০ গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় । এ বিষয় মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান বলেন , মাদ্রাসাসহ এলাকাবাসী বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের আবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিকবার আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে শিক্ষার্থীদের সাঁকো পারাপার করিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।