1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মাছের ঘেরের কারনে ভাঙ্গনের কবলে স্কুল ও রাস্তা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মাছের ঘেরের কারনে ভাঙ্গনের কবলে স্কুল ও রাস্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবৈধ মাছের ঘেরের কারনে ভাঙ্গনের কবলে স্কুল ও সরকারি রাস্তা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার জল্লা ইউনিয়নে উত্তর কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার পাশে গাইড দেয়াল (প্রটেক্ট) ছাড়াই শত শত একর জমিতে অবৈধ ভাবে ঘেরে মাছ চাষ করছে অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে স্কুল ঘেষে স্কুলের জমি সহ কয়েক শত বিঘা জমিতে মাছের ঘের করেছে অসাধু ব্যবসায়ী রায়হান হোসেন। স্কুলটির মাঠ ও রাস্তা সম্পূর্ণ ধসে পরে মাছের ঘেরে পরিনত হয়েছে। এক পর্যায়ে স্কুলের জমি অর্ধেকটাই মাছ ব্যবসায়ীর দখলে চলে গেছে। শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয়দের অভিযোগ আর কিছু দিন এভাবে প্রটেক্ট ছাড়া মাছের ঘেরে মাছ চাষ করা হলে সরকারি রাস্তা ও স্কুল ভাঙ্গনের কবলে সম্পূর্ন বিলিন হয়ে যাবে। এছাড়াও স্কুলের সন্নিকটে প্রটেক্ট ছাড়া ২০ একর জমিতে মাছের ঘের করে মাছ চাষ করছে কুড়লিয়া গ্রামের লাসার বাড়ৈ,ইন্দ্র ভুষন বাড়ৈ। এ ব্যপারে উত্তর কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাংবাদিকদের জানান মাছের ঘেরের কারনে দিন দিন স্কুলের জমি মাছের ঘেরে পরিনত হয়েছে। ইতিমধ্যে স্কুলের মাঠ ও বাথরুম তলিয়ে গেছে এবং স্কুলে প্রবেশ পথটিও তলিয়ে যায়। এতে করে ভবিষ্যতে স্কুলটি বিলিন হয়ে যেতে পারে। চারিদিকে পানি থৈ থৈ করছে, তাই শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক ও আমাদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়। এর প্রতিকার চাই। অভিযুক্ত রায়হানকে পাওয়া যায়নি। অভিযুক্ত লাসার বাড়ৈ জানান আমরা জমির মালিকদের কাছ থেকে লীজ নিয়ে মাছের ব্যবসা করছি। রাস্তা ভাঙলে তার দায় নেবে জমির মালিকরা। আমাদের কিছুই করার নেই। এদিকে ভাঙনের কবল থেকে স্কুল ও সরকারি রাস্তা রক্ষার জন্য অবৈধ ঘের বানিজ্যের সাথে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ