1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আ'লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল নেতা কমরেড এর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আ’লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল নেতা কমরেড এর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে উপজেলা সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড এর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বিকেল ৪ টায় উজিরপুর বাজার থেকে শুরু একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হোসেন হাওলাদার, সদস্য সচিব জুম্মান হোসেন মোতালেব ,পৌর কৃষক দলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দল নেতা সোলায়মান হোসেন হাইয়ুম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাট, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন বেপারী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড। এসময় নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে প্রতিবাদ করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ