1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা ইরানের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা ইরানের

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২২০৩ 0 বার সংবাদি দেখেছে

লেবাননে দু দফায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে (ইউএনআইএফইএল) ইসরাইলি  বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তেহরান।

ইসমাইল বাঘাই বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর আক্রমণ করা ইসরাইলি ঔদ্ধত্যের আরেকটি উদাহরণ। যা গত এক বছরে গাজায় জাতিসংঘের ২২০ জনেরও বেশি কর্মীকে হত্যা করেছে।

লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূলে জনবসতিপূর্ণ এলাকায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ভবনও।  এ নিয়ে দুবার জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা করেছে ইসরাইল।  এতে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া মোট ৪জন সৈন্য আহত হন।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা।

লেবাননে অন্তত ৮০০ বেসামরিক কর্মীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তত ৫০ দেশের নাগরিক অবস্থান করছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের বেপরোয়া হামলায় শান্তিরক্ষীদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ছে।

ইরানের মুখপাত্র ইসরাইলের অপকর্মের অন্যান্য বিষয় যেমন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা এবং জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলার বিষয়টিও বিশ্বকে স্মরণ করিয়ে দেন। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলকে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলকে হামলা বন্ধ করতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ