1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয় ঘুরে দেখালেন তামিম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয় ঘুরে দেখালেন তামিম

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫০২ 0 বার সংবাদি দেখেছে

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা।

এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা।

এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল অনেক। মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসা তার। তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ