1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হামলাকারীদের সঙ্গে ক্লাস করতে রাজি নয় ববি’র আন্দোলনকারীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হামলাকারীদের সঙ্গে ক্লাস করতে রাজি নয় ববি’র আন্দোলনকারীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করলে হামলাকারীকে অবাঞ্চিত ঘোষণা করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঐ শিক্ষার্থীকে ঐ ব্যাচ থেকে বহিষ্কার করার দাবি তুলবেন বলে জানান শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেন সাধারণ শিক্ষার্থীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের কমপক্ষে ৪৫ টি ব্যাচ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। বিভাগগুলো হলো ব্যবস্থাপনা, লোকপ্রশাসন, ইংরেজি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা, মার্কেটিং, রসায়ন, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা লিখেন, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে বা হয়, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে বা তাদেরকে ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী জানান, আমরা কোনো সন্ত্রাসীর সঙ্গে একই শ্রেণীকক্ষে বসতে রাজি নই। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, আমাদের সহপাঠী কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে তাদের আমরা ব্যাচ থেকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের কোনো সন্ত্রাসীদের সাথে ক্লাস করার মত রুচি নেই। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় শিক্ষার্থীদেরকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ