1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আবারো সম্মাননা পুরস্কার পেয়েছে তুবা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আবারো সম্মাননা পুরস্কার পেয়েছে তুবা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

খবর বিজ্ঞপ্তি ॥ প্রজ্ঞা ফাউন্ডেশন এর সৌজন্যে নগরীর অশ্বিনী কুমার হলে স্বেচ্ছাসেবক সম্মেলন ও সম্মাননা-২০২৪ এ ২৪ টি সংগঠন অংশগ্রহণ করেছে।স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে ১২ টি সংগঠন। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত প্রজ্ঞা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সুভাশীষ দাস (সুভাষ) এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র প্যানেল মেয়র কোহিনুর বেগম, জেলা প্রশাসক, বিসিক এর শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মাননা পুরস্কার পেয়েছেন বরিশাল এনিমেল ওয়েলফেয়ার অব বরিশাল সংগঠন এর প্রতিসঠাতা ও চেয়ারম্যান সৈয়দা সাবিকুন নাহার তুবা সহ বাংলাদেশ এর বিভিন্ন জেলার সংগঠকরা।

এর আগে চলমান বছরের ১৬ মার্চ শনিবার ‘অ্যানিম্যাল্ ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চেয়ারম্যান হাবিব আহমেদ তাকে প্রাণী সংগঠন এর সেরা উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট দিয়েছিলেন ‘অ্যানিম্যাল্ ওয়েলফেয়ার অব বরিশাল’ গ্রুপ প্রধান ও সভাপতি সৈয়দা সাবিকুন নাহার তুবা ( সৈয়দা তুবা নাহার) কে।

প্রজ্ঞা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী সংগঠন যা বরিশাল সদরে অবস্থিত। সংগঠনটি মানবিক, সামাজিক কাজে বরিশালে প্রায় ৮ বছর যাবৎ নিবেদিত রয়েছে এবং সামাজিক, মানবিক, আত্মউন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠান আয়োজন করে । এরই ধারাবাহিকতায় ১২ জুলাই বরিশাল বিভাগের সকল স্বেচ্ছাসেবী, সামাজিক, যুব, নারী, উদ্যোক্তা সংগঠনের স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের নিয়ে একটি মিলনমেলা, সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ