1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল -পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে আনদোলন, সাধারণ মানুষের দুর্ভোগ  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল -পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে আনদোলন, সাধারণ মানুষের দুর্ভোগ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইফতেখার হোসেন খান, ববি প্রতিনিধি: হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বেলা ১২টায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অসংখ্যা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে জড়িত হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোল চালিয়ে যেতে বদ্ধপরিকর হয়। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালি মহাসড়কে আগুন চালিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আন্দোলনের যৌক্তিকতা এবং ভোগান্তি সম্পর্কে একজন পথচারীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কোটাপ্রথা বাতিল করা অবশ্যই যৌক্তিক এধরনের অনিয়ম মেধাবী শিক্ষার্থীরা মানবে না এটাই স্বাভাবিক। আমাদের একটু ভোগান্তি হচ্ছে এটা ঠিক কিন্তু শিক্ষার্থীরা যেন তাদের অধিকার ফিরে পাই এটাই আমি চাই কেননা এখানে সবাই আমার সন্তানের মতো। আমার সন্তানও পড়ালেখা করছে এ ধরনের কোটাপ্রথা বাতিল না হলে ভবিষ্যতে তাকেও বিড়াম্বনায় পড়তে হবে।

আন্দোলন কত সময় পর্যন্ত চলবে এ বিষয়ে অনিমেষ নামে আন্দোলনরত এক শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আসলে আপনি জানেন যে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেটা অনেক বড় ভূমিকা রাখছে বরিশাল বিশ্ববিদ্যালয়, এখন আমাদের দাবি যদি না মানা হয় যদি হাইকোর্ট আমাদের পক্ষে রায় না দেয় তাহলে কোনো সময় অসময় থাকবে না আমাদের আন্দোলনের।

উল্লেখ্য এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে আপোষ না সংগ্রাম, কোটা না মেধা, সারা বাংলায় খবর দে কোটা প্রথা কবর দে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার ইত্যাদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ