1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ ২৪ জুন সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহযোগিতায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শহিদুল্লাহ, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল রুম্পা সিকদার। এছাড়াও অনুষ্ঠানে খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি, পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেব দুই দল, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ বনাম মুলাদী সরকারী কলেজ। প্রথম রাউন্ডে ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৯ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ