1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বাচ্চু সিকদারের বাড়িতে এমপির মেননের ঈদ পরবর্তী শূভেচ্ছা বিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বাচ্চু সিকদারের বাড়িতে এমপির মেননের ঈদ পরবর্তী শূভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র আয়োজনে বরিশাল -২,সংসদীয় আসনের ঊজিরপুর-বানারীপাড়ার মাননীয় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেননের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় আয়োজক আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র বাড়ির আঙ্গিনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সন্নামত, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ হাজারো নেতাকর্মী। এসময় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া বক্তৃতাকালে আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা,সকলে আমাকে ভোট দিয়েছেন,আমি কৃতজ্ঞ,তবে যড়যন্ত্রের কাছে হেরে গিয়েছি। তিনি অভিযোগ করে আরো বলেন, আমার সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। ভবিষ্যতে আমার কোন সমর্থক বা ভোটারদের উপর হামলা চালানো হলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া তিনি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ