1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৬ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার, বখাটে পুলিশের খাঁচায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৬ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার, বখাটে পুলিশের খাঁচায়

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের গড়িয়া গ্রামে চাচাতো চাচা কর্তৃক ৬ বছরের শিশু যৌন নিপীড়ন ( ধর্ষণ ) শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যৌন নিপীড়নকারী বখাটেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ২৬ মে রবিবার সকাল ৮ টার সময় বখাটের বসদ ঘরে যৌন নিপীড়নের ঘটনা ঘটে । স্হানীয় ও পরিবারের অভিযোগ সুত্রে জানাযায় মো: ফারুক ঘোমস্তার বখাটে পুত্র মো: সুমন গোমস্তা (২০) একই বাড়ির পাশাপাশি বসত ঘর মো: মামুন গোমস্তার ৬ বছরের শিশুকন্যাকে বসত করে ডেকে নেয়। বসত করে ডেকে নিয়ে যৌন নিপীড়ন (ধর্ষন ) করে। ধর্ষণকারী সম্পর্কে শিশুটির চাচাতো চাচা । শিশুটি মাতা শিউলি বেগম শিশুটি কান্নাকাটি শুনে সুমনের ঘর থেকে উদ্ধার করে এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে । অভিযুক্ত সুমন গোমস্তার চাচা মো: রফিক গোমস্তা সহ বাড়ির লোকজন ঘটনার কথা শুনে সুমন গোমস্তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। উজিরপুর মডেল থানায় শিশুটির পিতা ফোন দিলে অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ ঘটনাস্থলে থানা পুলিশের এস আই রহমানকে পাঠান। এস আই রহমান ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেন এবং সুমনকে আটক করে ও শিশটিসহ শিশুটির পরিবারের লোকজনকে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে শিশুটির পিতা মামুন গোমস্তা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ বলেন অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ