1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন প্রধান অতিথি-সরদার সরফুদ্দিন সান্টু (এমপি) ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার গৌরনদী ভূমি অফিসে দুর্নীতির লাগাম টেনে প্রশংসায় এসিল্যান্ড মেহেদী হাসান হামলার প্রতিবাদে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উজিরপুর পৌরসভায় অভিযানে ৪ মাদক কারবারী গ্রেফতার, মাদক কারবারীর হামলায় ডিবি সদস্য আহত উজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মহানবী (সাঃ)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করার প্রতিবাদে ১৯ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । ধর্মপরায়ণ মুসল্লিরা,কটুক্তিকারি মহিম রায় এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আয়োজন করে । ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন বিচারের আশ্বাস দিলে মানববন্ধন শেষ করেন ধর্মপরায়ন মুসলিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আশিকুর রহমান ফিরোজ, উজিরপুর পৌরসভার বিএনপি আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ডিএম আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাওলানা রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো: সাইদুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নাইমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদ আনিসুর রহমান নয়ন. পৌরসভার যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো: কামাল হোসেন সবুজ, রসুলাবাদ মাদ্রাসার সভাপতি মো:সোলাইমান খান হাইউম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বক্তারা মহিম রায়কে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন । বক্তারা আরো বলেন মহিম রায়কে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করা না হলে আগামী শুক্রবার থেকে উজিরপুর, বরিশাল সহ সারা বাংলাদেশে কঠোর আন্দোলন দেওয়া হবে। বক্তব্য চলাকালীন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোসা: হাসনাত জাহান খান, সহকারী পুলিশ সুপার উজিরপুর উপজেলা সার্কেল মো: মাজহারুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা শান্ত হয়ে নবীজিকে নিয়ে দোয়া মোনাজাত করে বাড়ি ফিরে যান। উল্লেখ্য ৭ মে রাত সাড়ে ১১ টায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মিহির রায়ের ছেলে মহিম রায় (২০) তার মোবাইল ফোনে মেসেঞ্জার গ্রুপ থেকে মহানবী (সাঃ)কে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লিখে কটুক্তি করে ফেসবুকে ছরিয়ে দেয় । সে ঘটনায় ওই রাতেই তাৎক্ষণিকভাবে উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ জামে মসজিদের সামনে স্থানীয় ধর্মপরায়ণ শতাধিক মুসল্লিগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে সাকরাল মডেল বাজারে এসে কুষপুত্তলিকা দাহ করেছিলো। এরপর থেকে অভিযুক্ত মাহিন রায় পালিয়ে বেড়াচ্ছে। এরই প্রেক্ষিতে ১০মে শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর পৌরসভায় রসুল্লাবাদ ও সাঁকরাল গ্রামে বিক্ষোভ মিছিল করে এবং বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ মুসল্লিগন। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অনেকটা সান্ত হয়ে ফিরে যান। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, কোন অপরাধীই পাড় পাবেনা। অচিরেই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। ইতি পূর্বে বিচারের আশ্বাস দেয়ার পরও কটুক্তিকারী মহিম রায়কে গ্রেফতার করা হয় নাই, তাই উজিরপুরের ধর্মপরায়ন মুসল্লিরা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ