1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলাবাসী আমার আত্মার আত্মীয়- এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলাবাসী আমার আত্মার আত্মীয়- এসএম জাকির

  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক ॥ ‘ভোটের পরে খবর নেই, সেই লোক আমি নই’ বলে মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

তিনি বলেন, ‘বরিশাল সদর উপজেলাবাসী আমার আত্মার আত্মীয়। আপনারা আমার নির্বাচনে যে অবদান রেখেছেন তা কখনো ভোলার নয়। ইনশাআল্লাহ, আপনাদের সুখে-দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন’।

গতকাল সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে নির্বাচন পরবর্তী মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় সভায় এসএম জাকির হোসেন এ কথা বলেন।

চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় চন্দ্রমোহন ইউনিয়নের অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাঁরা নির্বাচনের পরে এসএম জাকির হোসেনকে কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনেকে এসএম জাকির হোসেনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা ভবিষ্যতেও নি.স্বার্থভাবে এসএম জাকির হোসেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন চন্দ্রমোহনবাসী।

মতবিনিময় সভায় এসএম জাকির হোসেন বলেন, ‘আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, নিজের জন্য নয়। নির্বাচনের সময় ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হলেও সদর উপজেলাবাসির পাশে থাকবো, আর না হলেও থাকবো। আমি আমার কথা রেখেছি।’
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হইনি, কিন্তু মানুষের জন্য আমার কাজ করা থেমে থাকবে না। আমি অতীতে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।

এসময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর নেতৃত্বে সকলকে সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এসএম জাকির হোসেন।

মতবিনিময় সভার আগে এবং শেষে চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসা ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এসএম জাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ