1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঝালকাঠিতে আন্ত:জেলা চোর চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঝালকাঠিতে আন্ত:জেলা চোর চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তৎপরতায় আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মাস্টারমাইন্ড রাকিব তালুকদার’কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাকিব (২৬) নলছিটি উপজেলার দপদপিয়ার তিমিরকাঠি এলাকার রফিক তালুকদারের পুত্র।

অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম
জানান, গত ২৯-০৪-২০২৪ইং ঝালকাঠি সদর এলাকার হার্ডওয়ারের দোকানের সামনে থেকে ইয়ামাহা কম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিক আল রিয়াদ বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
মামলা নং-০৬। পরে পুলিশ সিসি টিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরকে সনাক্ত করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বরিশাল সদর এলাকা থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত রাকিব তালুকদার’কে গ্রেফতার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম আরো জানান,
আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও মাস্টারমাইন্ড রাকিবের নামে খুলনায় আরো একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এছাড়াও সে পাশাপাশি বিভিন্ন অপরাধ করে আসছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ