1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রুপাতলীর ভয়ংঙ্কর সেই তানিয়া এখন জেলহাজতে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রুপাতলীর ভয়ংঙ্কর সেই তানিয়া এখন জেলহাজতে

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি ॥ দক্ষিণ রুপাতলীর ভয়ঙ্কর সেই তানিয়া বরিশাল কেন্দ্রীয় কারাগারে। পুলিশের উপর হামলা চালানো দায়েরকৃত মামলার আসামী মোসা: তানিয়া (৩৫) আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর না করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ৮ এপ্রিল বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দেন। আসামী তানিয়ার সাথে জামিনের আবেদন করা অপর দু’আসামীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আইনের নিয়ম অমান্য করে কার্যক্রম চলমান রাখায় ৬ এপ্রিল বিকেল পৌনে ৪ টায় আবার দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে তানিয়া ওরফে মেঘলার নেতৃত্বে মুনিয়া আক্তার (২৮), মাহমুদুল হাসান (৩০), মো. মাইনুল (২২) ও রুলিয়া বেগম (৪৫)সহ অজ্ঞাতনামা ১০/১২ জন মিলে নারী পুলিশ কনস্টেবল পরিমীতা, সাদিয়া ও শারমিন আক্তার কে মারধর করে। আহতরা শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে।

তানিয়া ওরফে মেঘলার নেতৃত্বে হামলা চলাকালিন সময় পুলিশ ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান (৩০) ও মো. মাইনুল (২২) কে আটক করে। এ ঘটনায় ওই দিন ( ৬ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার এসআই মাইনুল ইসলাম বাদি হয়ে আটককৃত ২ জনকে সহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার অপর ৩ আসামী আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারক ওই আদেশ দেন।

নগরীর দক্ষিণ রুপাতলী গ্যাস্টারবাইন এলাকার মৃত ইউনুছ খানের মেয়ে তানিয়া আক্তার ওরফে মেঘলার সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে পার্শ্ববর্তী ফরাজী বংশের লোকজনদের। জমির দ্বন্দ্ব নিয়ে পক্ষ-বিপক্ষ আদালতে ও থানায় মামলা দায়ের করেছে। দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান থাকলেও আদালতের নির্দেশ অমান্য করে অদৃশ্য ক্ষমতার প্রভাবে নির্মাণাধীন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তানিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ